মমতার বাসায় শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা ব্যানার্জির বাসার বসার ঘরে শাহরুখ খান
মমতা ব্যানার্জির বাসার বসার ঘরে শাহরুখ খান

শিরোপা জিতলে আরও বড় উৎসব হবে নিশ্চয়ই। তবে ফাইনালে ওঠার আনন্দে এক পাক নেচে নিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আইপিএলের প্রথম প্লে অফে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারানোর পর কলকাতায় রীতিমতো উৎসব করেছে কেকেআর। শুধু তা-ই নয়, কেকেআরের মালিক শাহরুখ খান ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখাও করেছেন।
কলকাতার এই জয়ে মমতাও ভীষণ খুশি। বলেছেন, ‘কেকেআর দুর্দান্ত জয় পেয়েছে। কেকেআর দলকে অভিনন্দন। ফাইনালের জন্যও শুভকামনা রইল। ম্যাচের পর শাহরুখ আমার বাসায় এসেছিল। দারুণ একটা মুহূর্ত ছিল এটি। শাহরুখ ও তার পরিবারের জন্য আমার শুভকামনা রইল।’ আইএএনএস।