মমতার সঙ্গে শর্মিলার সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শর্মিলা ঠাকুর এখন ইউনিসেফের এইচআইভি এবং এইডস নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজকর্মের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। তারই অংশ হিসেবে গত বুধবার তিনি আসেন নিজের প্রিয় শহর কলকাতায়। ওই দিন বিকেলে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মহাকরণে তাঁকে ঘিরে সাংবাদিকদের ভিড় দেখে শর্মিলা বললেন, ‘এত ক্যামেরা থাকবে জানলে একটু সেজেগুজে আসতাম।’ মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পর তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হন। বললেন, ‘বাল্যবিবাহ ও শিশু পাচার রোধ নিয়ে আমাদের কথা হয়েছে। দিদিও এ ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’