মমতার ‘দিন বদলের গান’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এরই মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস, কবিতা, প্রবন্ধ, গল্পের ৩২টি বই প্রকাশিত হয়েছে। মমতার আঁকা ছবি নিয়ে হয়েছে চিত্র প্রদর্শনী। এবার মমতার লেখা গান আর কবিতা নিয়ে অ্যালবাম বেরিয়েছে। নাম দিন বদলের গান। গত বৃহস্পতিবার কলকাতায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো অ্যালবামটি। এখানে গানগুলোর সুর করেছেন নচিকেতা। আর কবিতা আবৃত্তি করেছেন শিবাজি পাঁজা।