মমর দ্বিতীয় ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মম
মম

সাত বছর পর দ্বিতীয় ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার ২০০৬ সালের চ্যাম্পিয়ন মম। তাঁর নতুন ছবির নাম প্রেম করব তোমার সাথে। পরিচালক রকিবুল আলম। গত বুধবার সাভারে একটি শুটিংবাড়িতে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। শুটিং শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। তবে মম অংশ নেবেন রোববার থেকে।
মম বলেন, ‘প্রথম ছবিতে অভিনয়ের পর আমি সাত বছর দূরে সরে ছিলাম। এই সময়টায় নিজেকে প্রস্তুত করেছি। প্রথম ছবিতে কাজ করে আমি যে সাফল্য পেয়েছিলাম, সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই।’
প্রেম করব তোমার সাথে ছবিতে আরও অভিনয় করেছেন ববিতা, মিলন, জায়েদ খান প্রমুখ।
মমর প্রথম ছবি তৌকীর আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ। এই ছবির জন্য মম সেরা অভিনয়শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।