মযহারুল ইসলাম কবিতা পুরস্কার প্রবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু করার ঘটনা খুব কম ঘটে। গতকাল বাংলা একাডেমীর ‘মযহারুল ইসলাম কবিতা পুরস্কার’ অনুষ্ঠানটির ক্ষেত্রে এমনটি ঘটল। নির্ধারিত সময়ের আগে আমন্ত্রিত দর্শকের উপস্থিতিতে পূর্ণ হয়েছিল একাডেমীর সেমিনারকক্ষ। বিকাল চারটায় সঞ্চালক এসে ঘোষণা দিলেন অনুষ্ঠানের।আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি আবুল হোসেন বাংলা একাডেমী পরিচালিত ‘মযহারুল ইসলাম কবিতা পুরস্কার ২০১০’-এ ভূষিত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে একাডেমীর সেমিনারকক্ষে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হয়। এবারই প্রথম এই পুরস্কার দেওয়া হলো। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবির অনুপস্থিতিতে কবিপুত্র সোহেল রেজা খালেদ হোসেনের হাতে পুরস্কার হিসেবে এক লাখ টাকা মূল্যমানের একটি চেক, ক্রেস্ট ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান ও সভাপতিত্ব করেন বাংলা একাডেমীর সভাপতি জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। এ সময় মো. আবদুল খালেক রচিত মযহারুল ইসলাম জীবনীগ্রন্থ-এর মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এ সময় মযহারুল ইসলামের স্ত্রী নূরজাহান মযহার, মেয়ে অধ্যক্ষ মেরীনা জাহান কবিতা, ছেলে চয়ন ইসলাম ও শোভন ইসলাম এবং ছোট ভাই অধ্যাপক মো. আবদুল খালেক উপস্থিত ছিলেন।পুরস্কার প্রদানের অনুষ্ঠান হলেও সেটি শুধু দেওয়া-নেওয়ায় সীমিত থাকেনি। একপর্যায়ে সেটা পরিণত হয় স্মৃতিচারণা এবং গুণী ব্যক্তিত্বকে নিয়ে আলোচনার অনুষ্ঠানে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রয়াত মযহারুল ইসলামকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনীতিসচেতন একজন মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, ‘দেশের শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনকে সমৃদ্ধ করতে পারলে জাতি হিসেবে আমরা আরও এগিয়ে যাব। এ বিষয়ে সবার এগিয়ে আসা উচিত।’ অধ্যাপক কবীর চৌধুরী পুরস্কারপ্রাপ্ত কবি আবুল হোসেন সম্পর্কে বলেন, বাংলা কবিতায় তিনি নতুন দ্যুতি এনেছেন। আধুনিক বুদ্ধিবৃত্তিক ও শ্লেষাত্মক ছাপ তাঁর কবিতায় স্পষ্ট। বাংলা সাহিত্য যত দিন থাকবে আবুল হোসেনের কবিতা পাঠকমানসে তত দিন অনুরণিত হবে।বাবার পক্ষে পুরস্কার গ্রহণ করে সোহেল রেজা খালেদ হোসেন বলেন, জীবদ্দশায় মযহারুল ইসলামের সঙ্গে কবি আবুল হোসেনের গভীর হূদ্যতা ছিল। তাঁকে এ পুরস্কারে ভূষিত করায় তিনি আনন্দিত।চট্টগ্রামে ভরতনাট্যম নৃত্য প্রদর্শনমাত্র কয়েক দিন আগে ভারতের নৃত্যশিল্পী নিবেদিতা পার্থসারথী ও তাঁর দল রাজধানীতে ভরতনাট্যম নেচেছে। তাদের নৃত্যনৈপুণ্য রাজধানীর দর্শকদের মুগ্ধ ও বিস্মিত করেছিল। সেই নৃত্যানুষ্ঠানের রেশ কাটতে না কাটতেই গতকাল নূপুরের ধ্বনিতে দুলে উঠল বন্দরনগর চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নিবেদিতা পার্থসারথী ও তাঁর দল এখানকার প্রধান মিলনায়তনে নৃত্য পরিবেশন করে। ভারতীয় হাইকমিশন ও ইন্দিরা গান্ধী সংস্কৃতিকেন্দ্র এই নৃত্যানুষ্ঠানের আয়োজন করে।সন্ধ্যার আগেই দর্শকে মিলনায়তন ছিল ভর্তি। ঠিক সাড়ে সাতটায় উঠল মঞ্চের পর্দা। উপস্থাপক ঘোষণা করলেন ভারতীয় নৃত্যশিল্পী নিবেদিতার ভরতনাট্যম প্রদর্শনীর কথা। হারমোনিয়াম, ঢোল, বেহালা, করতালের বাদনের সঙ্গে শুরু হলো নৃত্য পরিবেশনা। এরপর পুরো সময়টা শুধু মুগ্ধ হওয়ার পালা। নৃত্যের ভাষা যে সর্বজনীন, তা আবারও প্রমাণ করলেন নিবেদিতা। আমন্ত্রিত অতিথিরা উপভোগ করলেন ভরতনাট্যমের প্রদর্শনী।ইন্দিরা গান্ধী সংস্কৃতিকেন্দ্রের আয়োজনে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন শিল্পী নিবেদিতা পার্থসারথী। ভরতনাট্যমের পাঁচটি প্রদর্শনী করছেন তিনি। কাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট মিলনায়তনে তিনি পরিবেশন করবেন ভরতনাট্যম।