মরমে বাজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাস্বর বন্দ্যোপাধ্যায়, লুভা নাহিদ চৌধুরী, অদিতি মহসীন
ভাস্বর বন্দ্যোপাধ্যায়, লুভা নাহিদ চৌধুরী, অদিতি মহসীন

রবীন্দ্র-প্রয়াণ দিবস আর বর্ষামঙ্গল—এই দুটি বিষয় নিয়ে শনিবার বেঙ্গল ফাউন্ডেশনে হয়ে গেল ‘মরমে বাজে’ শীর্ষক অনুষ্ঠান। সদ্যপ্রয়াত বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক ও বেঙ্গল ফাউন্ডেশনের অন্যতম ট্রাস্টি সুবীর চৌধুরীকে স্মরণ করে অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতে অতুলপ্রসাদ সেনকে নিয়ে লেখা রবীন্দ্রনাথের ‘বন্ধু, তুমি বন্ধুতার অজস্র অমৃতে, পূর্ণপাত্র এনেছিলে মধ্য ধরণীতে’ কবিতাটি আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। এরপর লুভা নাহিদ চৌধুরী অতুলপ্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায় ও রজনীকান্ত সেনের গান পরিবেশন করেন। আবারও কবিতার পর রবীন্দ্রনাথের গান পরিবেশন করেন অদিতি মহসীন।