মরা জোছনায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈশাখী টিভিতে আজ রাত সাড়ে আটটায় প্রচারিত হবে নাটক মরা জোছনায়। লিখেছেন বিপাশা হায়াত, পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, ওবিদ রেহানসহ আরও অনেকে।বিয়ের রাতে গয়না নিয়ে পালিয়ে যায় পান্না। চালচুলোহীন মবিনের সঙ্গে মেয়ের বিয়ে দিতে চায়নি পান্নার বাবা। এদিকে পান্নার কাছ থেকে গয়নাগুলো নিয়ে সরে পড়ে মবিন। এদিকে ডাকাতেরা পান্নাকে ধরে নিয়ে যায়। একসময় তারা পান্নাকে ছেড়ে দেয়। কিন্তু পান্না যায় না। কারণ, তার যাওয়ার জায়গা নেই।