মর্মাহত জোলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিছুদিন আগে খবর বেরিয়েছিল, হলিউডের অভিনেত্রী অ্যাঞ্জোলিনা জোলি ছবি পরিচালনা করছেন। কথা অনুয়ায়ী অক্টোবরেই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। কিন্তু সেটা আর হয়ে উঠল না। ছবিটির গল্প ছিল সার্বীয় এক পুরুষের সঙ্গে বসনীয় এক নারীর প্রেমের গল্প নিয়ে। আর এতেই যত আপত্তি বসনীয় কর্তৃপক্ষের। তারা বিষয়টি নেতিবাচকভাবে দেখেছে। ছবির শুটিংয়ের জন্য বসনীয় কর্তৃপক্ষের কাছে জোলি আবেদনও করেছিলেন। কিন্তু কর্তৃপক্ষ আবেদনটি বাতিল করে দিয়েছে। যুক্তি হিসেবে আবেদনপত্রটিকে বসনিয়ার এক মন্ত্রী অসম্পূর্ণ বলে আখ্যায়িত করেছেন।এতে হলিউডের এই অভিনেত্রী কিছুটা মর্মাহত। অপরদিকে ছবির কাজও পড়েছে অনিশ্চয়তার মুখে। ছবির কাহিনি সম্পর্কে জোলি জানান, ছবিতে বসনিয়ার রাজনীতি নিয়ে কোনো ধরনের তিরস্কার করা হয়নি।