মর্মাহত শার্লিন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া মর্মাহত। এর কারণ টুইটারের একটি ছবির জন্য। তাঁর মতে, টুইটারে তাঁর আপলোড করা একটা ছবি কে বা কারা এক ঘণ্টা পরই মুছে ফেলে। যা তাঁকে খুব হতাশ করে। এতে অবশ্য বেশ মর্মাহত শার্লিন। প্রতিক্রিয়ায় তিনি লিখেছেন, টুইটার কি সেন্সর বোর্ড? তিনি আরও বলেন, ‘এতে আমার ভক্তরা বেশ হতাশ। বিষয়টা আমাকে খুব কষ্ট দিয়েছে।’ সবকিছু মিলে শার্লিন বেশ বিরক্ত টুইটারের ওপর। তিনি আরও বলেন, টুইটার থেকে যে ছবিটা মুছে ফেলা হয়েছে সেটা ছিল ছিল খুবই নান্দনিক এবং ইঙ্গিতপূর্ণ।