মর্মাহত হবেন ভক্তরা: র্যাডক্লিফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র ১১ বছর বয়সে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল ড্যানিয়েল র্যাডক্লিফের। সাড়া জাগানো সিরিজ হ্যারি পটার দিয়ে শুরুটা হয়েছিল তাঁর। এখন তিনি ২১ বছরের তরুণ। আজও হ্যারি পটারের নাম ভূমিকায় তাঁর একচ্ছত্র আধিপত্য। সম্প্রতি এই অভিনেতা হ্যারি পটার সিরিজে তাঁর সর্বশেষ দুটি ছবির কাজ শেষ করলেন। এক সাক্ষাৎকারে র্যাডক্লিফ বললেন, ‘নতুন ছবিটি দেখে ভক্তরা মর্মাহত হতে পারেন। কেউ কেউ অস্বস্তিতেও পড়তে পারেন। রুদ্ধশ্বাস অভিযানে হ্যারি মৃত্যুর কোল থেকে ফিরে আসে।’ বাস্তবে র্যাডক্লিফের বয়স ২১ বছর হলেও ছবিতে তিনি ১৭ বছরের কিশোর। ওয়েবসাইট।