মল্লিকা ফিরে এলেন ভারতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের অভিনেত্রী মল্লিকা শেরওয়াত বহুদিন মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছিলেন। গত বৃহস্পতিবার তিনি ফিরে এসেছেন ভারতে। নিজ দেশে ফিরেই উচ্ছ্বসিত মল্লিকা। বৃহস্পতিবার সকালেই টুইটারে লিখেছেন, ‘মিডিয়া ও ফ্যানরা রাত দুইটার সময় বিমানবন্দরে আমাকে যে অভ্যর্থনা জানাল, তাতে আমি অভিভূত।’দেশে ফিরে মল্লিকা ব্যস্ত হয়ে পড়েছেন তাঁর অভিনীত হিস্স্স্ ছবির প্রচারণায়, সঙ্গে থাকছে ধামাল ২ ছবির কাজও। ধামাল ২ ছবিতে তাঁর সঙ্গে আছেন সঞ্জয় দত্ত, রিতেশ দেশমুখ, জাভেদ জাফরি প্রমুখ। ওয়েবসাইট।