মল্লিকাকে নিয়ে হুড়োহুড়ি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের হরিয়ানার ছোট্ট একটা গ্রামে জন্মেছিলেন। সেখান থেকেই উঠে এসে শক্ত অবস্থান তৈরি করেছেন বলিউডে। নিজের গ্রাম মথে আবার ফিরে গিয়েছিলেন মল্লিকা শেরাওয়াত। নতুন টিভি অনুষ্ঠান ‘দ্য ব্যাচেলরেট অব ইন্ডিয়া: মেরে খেয়ালো কি মাল্লিকা’র শুটিংয়ের জন্য। অনেক দিন পর গ্রামে ফিরে যাওয়া। আর মল্লিকাকে কাছে পেয়ে রীতিমতো জনতার সমুদ্র তৈরি হয়ে যায় সেই গ্রামে। তিন থেকে চার হাজার মানুষ ভিড় করে। শুরু হয়ে যায় হুড়োহুড়ি। ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে নিরাপত্তাকর্মীদের।
কয়েকটি দৃশ্যের শুটিং হওয়ার কথা ছিল এখানে। কিন্তু এত ভিড় দেখে শেষ পর্যন্ত তিনি গাড়ি থেকেই নামেননি। বরং নিরাপত্তার স্বার্থে দ্রুতই স্থান ত্যাগ করতে হয়েছে তাঁকে। গ্রামের লোকজন মল্লিকাকে অবশ্য ‘রিমা লাম্বা’ নামেই চেনে। পিটিআই।