মল্লিকাকে হটিয়ে সানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ওয়েলকাম’ ছবির সিকুয়্যেলের একটি গানে মল্লিকা শেরওয়াতের স্থলাভিষিক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় মডেল ও বলিউডের অভিনেত্রী সানি লিওন। ‘বিগ বস ৫’ টিভি রিয়েলিটি শোয়ের মাধ্যমে ২০১১ সালে ভারতীয় বিনোদন জগতে পা রেখেছিলেন সানি লিওন। পরের বছর ‘জিসম ২’ ছবির মাধ্যমে বলিউড অভিষেক হয় তাঁর। ছবিটির সাফল্যের রেশ ধরে একতা কাপুরের ‘রাগিনি এমএমএস ২’ ছবিতে চুক্তিবদ্ধ হন তিনি। দর্শক আগ্রহের কারণে সানির গ্রহণযোগ্যতা বাড়তে থাকে নির্মাতা-প্রযোজকদের কাছে। সম্প্রতি এক খবরে ‘জিনিউজ’ জানিয়েছে, মুক্তি প্রতীক্ষিত ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ ছবির ‘লায়লা’ আইটেম গানে অংশ নিয়েছেন সানি। এর মধ্যেই গানটি প্রকাশিত হয়েছে। বিতর্কের পাশাপাশি দারুণ জনপ্রিয়তাও পেয়েছে সানির ‘লায়লা’। এতসব সাফল্যের কারণেই ‘ওয়েলকাম’ সিক্যুয়েলের গানে মল্লিকার পরিবর্তে সানিকে অন্তর্ভুক্ত করেছেন ছবিটির নির্মাতারা।