মল্লিকার অভিমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুটিং চলছে তাঁর নতুন টিভি অনুষ্ঠান ‘দ্য ব্যাচেলরেট ইন্ডিয়া-মেরে খেয়ালো কি মাল্লিকা’র। আর সেই শুটিংয়েই বিপত্তি। এক প্রতিযোগী শুটিংয়ের সময় মল্লিকা শেরওয়াত সম্পর্কে হুট করে আপত্তিকর মন্তব্য করে বসেন। আর এ অভিযোগ তীরের মতো বিদ্ধ করে মল্লিকাকে। সঙ্গে সঙ্গে শুটিং বন্ধ করেন তিনি। টানা তিন দিন অভিমানে শুটিং করেননি মল্লিকা!
অনুষ্ঠানটি এমনভাবে সাজানো হয়েছে, যেখানে প্রতিযোগীরা সবাই মল্লিকার মন জয়ের জন্য লড়াই করবেন। এরই একটা পর্যায়ে প্রতিযোগীরা মল্লিকাকে নিয়ে কথার যুদ্ধে নেমে পড়েন। তখনই সেই প্রতিযোগী আলটপকা মন্তব্যটি করে বসেন। তা শুনে মল্লিকা কান্নায় ভেঙে পড়েন। এ সময় অতিথি বিচারক হিসেবে সেটে ছিলেন মহেশ ভাট।
অনেক অনুরোধে তিন দিন পর আবার শুটিং শুরু করেন মল্লিকা। পিটিআই।