মল্লিকার পালে হলিউডি বাতাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের কোনো চলচ্চিত্রে এখন আর দেখা যায় না তাঁকে। দেখা যাবেই বা কী করে! বলিউডের অভিনেত্রী মল্লিকা শেরওয়াতের পালে এখন হলিউডি হাওয়া লেগেছে। বলিউডের অনেক নির্মাতাই তাঁকে নিয়ে ছবি করার আগ্রহ হারিয়ে ফেলেছেন—মুম্বাইয়ে এমন গুজবও চালু আছে। কিন্তু এসব গুঞ্জনে কান দেওয়ার সময় কোথায় মল্লিকার! জ্যাকি চ্যানের সঙ্গে দি মিথ ছবিতে কাজ করার পর হলিউডের হিসসস ও লাভ বারাক ছবিতে অভিনয় করেছেন। কিছুদিন আগে কান চলচ্চিত্র উৎসবে অভিনেত্রী সালমা হায়েকের সঙ্গে পরিচয় হয় মল্লিকার। হিসসস ছবিতে মল্লিকার অভিনয়ের প্রশংসা করেন সালমা হায়েক। সম্প্রতি দুজনই একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির মূল নারী চরিত্রে অভিনয় করবেন তাঁরা। তবে ছবিটির নাম জানা যায়নি। ওয়েবসাইট।