মল্লিকার পোজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস ছবির উদ্বোধনী প্রদর্শনীতে হাজির হয়েছেন জনি ডেপ। কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচা সবে মাড়িয়েছেন হলিউডের হার্টথ্রব এই অভিনেতা। চারদিক থেকে তখন উৎসুক দর্শক ও ভক্তরা চিৎকার করে বলছেন, ‘আমরা তোমায় ভালোবাসি, জনি।’ এমন সময় তাঁর পাশেই দেখা গেল বলিউডের আবেদনময়ী অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতকে। ফিনফিনে, দীর্ঘ কালো জামা গায়ে চড়িয়ে আলোকচিত্রীদের সামনে বিভিন্ন ভঙ্গিমায় দাঁড়াচ্ছেন। গত বছর কানে হি-স-স-স ছবির প্রচারণায় এসে গায়ে সাপ জড়িয়ে ছবির জন্য পোজ দিয়েছিলেন এই অভিনেত্রী। ওয়েবসাইট।