মল্লিকার শুরু-শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালটা দেখে বোঝা যায়, দিন কেমন যাবে। অন্যদিকে, শেষ ভালো যার, সব ভালো তার। এই দুই আপ্তবাক্যই খেটে যাচ্ছে মল্লিকা শেরাওয়াতের বেলায়! গত বছর থার্টি ফার্স্টে মুম্বাইয়ের জুহুতে এক পার্টিতে অংশ নিয়ে গুনে নিয়েছিলেন মোটা অঙ্কের টাকা। নির্দিষ্ট করে বললে প্রতি মিনিটের জন্য নিয়েছিলেন চার লাখ রুপি। এবারও কম যাচ্ছেন না। এবার মল্লিকা অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের এক অনুষ্ঠানে। থার্টি ফার্স্টের ওই অনুষ্ঠানের জন্য বলিউডের এই অভিনেত্রী পাবেন দেড় কোটি রুপি। তবে অনুষ্ঠানে কতক্ষণ থাকবেন বা কী ধরনের উপস্থাপনা নিয়ে হাজির হবেন—এসব বিষয়ে এখনো জানা যায়নি। মিড-ডে।