মল্লিকার ‘নো কমেন্ট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একেক জায়গায় একেক রকম কথা বলছেন মল্লিকা শেরাওয়াত। বিষয় তাঁর ব্যক্তিগত সম্পর্ক। তবে বাজারে জোর গুজব, হলিউড তারকা আন্তোনিও বানদেরাসের সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে তাঁর। আর এ খবর বা গুজবের সূত্র মল্লিকার খুব ঘনিষ্ঠ একজন। কিসমত, লাভ, পয়সা, দিল্লি ছবির প্রচারণা চালানোর সময় সাংবাদিকদের সামনে পড়েছিলেন মল্লিকা। সুযোগ বুঝে প্রশ্নটি তোলা হয়েছিল তাঁর সামনে। মুখ তো খোলেনইনি, তার ওপর দেহরক্ষীদের দিয়ে চোখ রাঙানিই দিয়েছেন এই তারকা! তার পরও জোঁকের মতো ধরেছিল সংবাদমাধ্যমগুলো। পুনরায় প্রশ্নটি তোলার পর মল্লিকা মুখে হাসি ফুটিয়ে বলেছিলেন, ‘নো কমেন্ট!’ কোনো রকম মন্তব্য না করলেও গুজবটি বড় আকার ধারণ করছে। কান চলচ্চিত্র উত্সবে প্রথম একসঙ্গে নাচতে দেখা গিয়েছিল মল্লিকা ও বানদেরাসকে। মিড-ডে।