মল্হার উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের দিন বৃষ্টি না এলেও গতকালের ঝুম বৃষ্টি সার্থক করেছে ছায়ানটে আয়োজিত মল্হার উৎসবকে। বৃষ্টিস্নাত সন্ধ্যায় নানা রাগে মগ্ন হয়েছিলেন উৎসবে আসা দর্শক-শ্রোতা।রাগ মল্হার নিয়ে আয়োজিত দুই দিনের উৎসবের শেষ দিন ছিল শনিবার। উচ্চাঙ্গসংগীত শিল্পী পরিষদ আয়োজিত এই উৎসব সমাপনী দিনে শুরুতে শিল্পী মিন্টু কৃষ্ণ পাল কণ্ঠে রাগ ‘মিয়া মল্হার’ পরিবেশন করেন। লিও জে বাড়ৈ শোনান রাগ মেঘ, চৌধুরী মোস্তাক হোসেন শোনান রাগ জয়জয়ন্তী। শামীমা পারভীন শোনান রাগ মেঘ মল্হার, অসিত দে শোনান রাগ রামদাসী মল্হার। এবাদুল হক সেতারে পরিবেশন রাগ জয়জয়ন্তী।