মশার কামড়ে অসুস্থ দেব প্যাটেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মশার কামড়ে অসুস্থ হয়ে পড়েছেন অস্কারজয়ী ছবি স্ল্যামডগ মিলিয়নিয়রের আলোচিত অভিনেতা দেব প্যাটেল। সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠানে তিনি গুজরাটে আসেন। আর এখানে এসেই মশার কামড়ের শিকার হন তিনি। একই সঙ্গে বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন ধরনের অপছন্দের খাবার খাওয়ার পর ডায়রিয়াতেও আক্রান্ত হন তিনি।টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানা যায়, সম্প্রতি তিনি ভারতে আসেন নিকটাত্মীয়দের সঙ্গে দেখা করতে। আত্মীয়দের সঙ্গে সময় কাটাতে গুজরাট, আহমেদাবাদ, রাজকোটসহ বিভিন্ন স্থানে বেড়ানোর উদ্দেশে তিনি ভারতে এসেছিলেন। এদিকে তাঁর এক নিকটাত্মীয় জানিয়েছেন দেব প্যাটেলের শারীরিক অবস্থা বর্তমানে উন্নতির দিকে।বেড়ানোর ফাঁকে দেব প্যাটেল জুনাড়গ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। এ ছাড়া তিনি সেখানকার কিছু দুর্গম এলাকা এবং সোমনাথ মন্দিরে যাবেন বলে জানা গেছে।