মশার বিরুদ্ধে সোনালির লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনালি বেন্দ্রে
সোনালি বেন্দ্রে

মশার বিরুদ্ধে লড়াই! শুনেই হাসবেন না যেন। আকারে যত ছোটই হোক, এই পৃথিবীর একটি ভয়ংকর প্রাণী হলো মশা। বাঘ, সিংহ, সাপ নয়, মশার কারণেই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যায় প্রতিবছর। মশার কারণে আরেক প্রাণঘাতী রোগ হিসেবে আবির্ভূত হয়েছে ডেঙ্গু। এই ডেঙ্গুর বিরুদ্ধেই লড়াইয়ে নামলেন সোনালি বেন্দ্রে। ‘ফাইট ডেঙ্গু ফর পায়েল’ নামের এক প্রচারণায় যোগ দিয়েছেন এই অভিনেত্রী।
নিজের বন্ধুকে ডেঙ্গুতে আক্রান্ত হতে দেখার পর কিছু একটা করার তাগিদ অনুভব করেছিল ভারতের ১২ বছর বয়সী বালিকা পায়েল সামারিয়া। তার নামেই এই প্রচারাভিযান। তাতে যোগ দিলেন সোনালিও। তিনি বলেন, ‘মা হিসেবে আমি চাই না পায়েলের বন্ধুর মতো অন্য শিশুরাও ডেঙ্গুতে আক্রান্ত হোক।’ আইএনএস।