মসজিদের স্থাপত্য, ইসলামি বইমেলা ও অন্যান্য
পবিত্র রমজান মাসের প্রভাব পড়েছে রাজধানীর সাংস্কৃতিক অঙ্গনে। চলছে ইসলামি বইমেলা। সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হচ্ছে রোজার তাৎপর্যসহ ধর্মীয় বিষয়ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান। রমজান উপলক্ষে মাসজুড়ে ভ্রাম্যমান প্রজেক্টরের (মোবাইল এল ই ডি টিভি ভ্যান) মাধ্যমে পবিত্র রমজানের মহিমা সাধারণের মধ্যে তুলে ধরা এবং মুসলিম বিশ্বের নানান ইসলামিক ঐতিহ্য ও নিদর্শনগুলো অনুষ্ঠানের মাধ্যমে দেখানোর মাসব্যাপী এক কার্যক্রম হাতে নিয়েছে চ্যানেল আই। ঢাকা শহরের বিভিন্ন স্থানে প্রতিদিন বিকেল চারটা থেকে ইফতারের আগমুহূর্ত পর্যন্ত প্রদর্শন করা হবে এসব অনুষ্ঠান। গতকাল সকালে তেজগাঁওয়ের চ্যানেল আই ভবনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল হাসান মাহমুদ। মসজিদ স্থাপত্য নিয়ে প্রামাণ্যচিত্রগত ৭০০ বছরে বাংলাদেশে মসজিদ স্থাপত্যের উদ্ভব এবং এর বিকাশ নিয়ে ধারাবাহিক প্রামাণ্যচিত্র ‘বাংলার মসজিদ’ নির্মাণ করেছেন শাকুর মজিদ। পবিত্র রমজান মাসে বাংলাদেশ টেলিভিশনে মাগরিবের আজানের আগে ধারাবাহিকভাবে দেখানো হচ্ছে প্রামাণ্যচিত্রটি।প্রামাণ্যচিত্রটির পরিচালক ও স্থপতি শাকুর মজিদ জানান, চতুর্দশ শতাব্দীর শেষ থেকে সুলতানি, প্রাক-মোগল, মোগল, ব্রিটিশ, স্বাধীনতা-পূর্ব ও স্বাধীনতা-উত্তর সময়ে নির্মিত ৩০টি মসজিদ নিয়ে তিনি এই প্রামাণ্যচিত্রটি তৈরি করেছেন। এতে বাংলার মসজিদকেন্দ্রিক মুসলিম স্থাপত্যরীতির বিবর্তনের চিত্র তুলে ধরা হয়েছে।চলছে ইসলামিক বইমেলা পবিত্র রমজান মাস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে দেড় মাসব্যাপী ইসলামি বইমেলা। সম্প্রতি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ চত্বরে বইমেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী। মেলায় রয়েছে ৫২টি স্টল। বই বিক্রি হচ্ছে বিশেষ কমিশনে। মেলা চলবে পুরো রমজান মাস। আলোকচিত্রে প্রফুল্ল চন্দ্র রায়উপমহাদেশের প্রখ্যাত বিজ্ঞানী, শিক্ষাবিদ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের সার্ধশত জন্মবার্ষিকী ছিল গতকাল মঙ্গলবার। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে শুরু হয়েছে তিন দিনের আলোকচিত্র প্রদর্শনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ও এক্সপ্রেশন বেঙ্গলের (ভারত) যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনী উদ্বোধন করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। সভাপতিত্ব করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রদর্শনী সাজানো হয়েছে ১০০টি দুর্লভ আলোকচিত্র দিয়ে। এর মধ্যে রয়েছে প্রফুল্ল চন্দ্র রায়ের প্রতিকৃতি, গান্ধীজি ও রবীন্দ্রনাথের সঙ্গে তোলা ছবি ইত্যাদি। প্রদর্শনী আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত চলবে।চারুবাকের উদ্যোগআবৃত্তিশিল্পী ও কর্মীদের কল্যাণের জন্য ২০০৩ সালে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ থেকে গঠন করা হয় ‘আবৃত্তিশিল্পী কল্যাণ তহবিল’। সমন্বয় পরিষদভুক্ত কোনো সংগঠনের কর্মী-শিল্পী যদি হঠাৎ দুর্ঘটনার মুখোমুখি হন অথবা কখনো কেউ যদি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন, তখন তাঁর প্রতি আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই কল্যাণ তহবিলের মূল উদ্দেশ্য।কিন্তু তহবিলটি গঠন করার পর থেকে শুধু নামমাত্রই ছিল এর কার্যক্রম। গত কয়েক বছরে বেশ কয়েকজন আবৃত্তিশিল্পী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তও হন। তবে তাঁদের সহায়তার জন্য ‘আবৃত্তিশিল্পী কল্যাণ তহবিল’ তেমন সহায়ক ভূমিকা পালন করতে পারেনি। এবার তহবিলটি সচল করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আবৃত্তি সংগঠন ‘চারুবাক’ গত ৩০ জুলাই তাদের পূর্বনির্ধারিত মাসিক অনুষ্ঠান ‘কবিতায় বলা, কবিতায় শোনা’ কল্যাণ তহবিলে পাঁচ হাজার টাকার একটি চেক জমা দেয়। তহবিলের পক্ষে সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ এটি গ্রহণ করেন। এ ছাড়া মাদারীপুরের আবৃত্তি সংগঠন ‘মাত্রা’ অনুদান হিসাবে দুই হাজার টাকার একটি চেক প্রদান করে।