মসলিনের প্রামাণ্যচিত্রের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মসলিন নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র লিজেন্ড অব দ্য লুম। ব্রিটিশ কাউন্সিল (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অফিস) মিলনায়তনে আজ সোমবার বিকেল চারটায় প্রদর্শিত হচ্ছে প্রামাণ্যচিত্রটি।

এই প্রদর্শনীর আয়োজন করেছে যৌথভাবে ব্রিটিশ কাউন্সিল ও দৃক গ্যালারি। প্রদর্শনী শেষে একটি সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর পর্বও থাকছে। গত বছর জাতীয় জাদুঘরে হয়ে যাওয়া মসলিন উৎসবে লিজেন্ড অব দ্য লুম-এর ট্রেলার প্রকাশ করা হয়। প্রামাণ্যচিত্রটির ব্যাপ্তি ৪৫ মিনিট।