মস্কো উৎসবে ‘গেরিলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত মুক্তিযুদ্ধের চলচ্চিত্র গেরিলা মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়েছে। ২১ জুন শুরু হচ্ছে ১০ দিনের এই উৎসব। ছবিটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান আড়িয়াল ক্রিয়েটিভ স্পেস সূত্রে জানা গেছে, উৎসবে গেরিলা ‘ওয়ার্ল্ড সিনেমা’ বিভাগের জন্য মনোনীত হয়েছে। এই বিভাগে ছবিটি প্রদর্শন করা হবে ২৭ জুন।উৎসবে যোগ দিতে ২৬ জুন মস্কো যাচ্ছেন নাসির উদ্দীন ইউসুফ।সৈয়দ শামসুল হকের উপন্যাস নিষিদ্ধ লোবান এবং নাসির উদ্দীন ইউসুফের মুক্তিযুদ্ধে স্মৃতির মিশেলে তৈরি হয়েছে চলচ্চিত্র গেরিলা।