মস্কো উৎসবের পর্দা নামল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনা পরিচালক লেএয়ান ছেএয়াওর ‘ক্রেস্টেড ইভিইস’ ছবিটি গোল্ডেন সেন্ট জর্জ জিতে নেয়।
চীনা পরিচালক লেএয়ান ছেএয়াওর ‘ক্রেস্টেড ইভিইস’ ছবিটি গোল্ডেন সেন্ট জর্জ জিতে নেয়।

জমকালো আয়োজনে বৃহস্পতিবার পর্দা নামল ইউরোপের মর্যাদাপূর্ণ মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩৯তম আসরের। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় চলচ্চিত্র দুনিয়ার অন্যতম সম্মানজনক এই উৎসবটি।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে চীনা চলচ্চিত্রকার লেএয়ান ছেইয়াও’র ‘উয়ান সানঙ্গ’। সমাপনী দিনে মার্কিন পরিচালক সোফিয়া কোপ্পোলার ‘দ্য বিগুইলড’ প্রদর্শনী, শতাধিক তারকাদের লাল গালিচায় পা মাড়ানো আর বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় টানা ৮ দিনের এ চলচ্চিত্র মহোৎসব।

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিজয়ীরা
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিজয়ীরা

আটটার দিকে শুরু হয় সমাপনী অনুষ্ঠানের মূল পর্ব। অনুষ্ঠানে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা (পুরুষ) সেরা অভিনেতা (নারী) ও বিশেষ জুরি পুরস্কার ঘোষণা করেন উৎসবের বিচারকেরা।

চীনা পরিচালক লেএয়ান ছেএয়াওর ‘ক্রেস্টেড ইভিইস’ ছবিটি মস্কো চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার ‘জালাতোই সেভেয়াতোই গেওর্গি’ জিতে নিয়েছে।
‘দ্য বটমলেস ব্যাগ’ নামের রুশ ছবির জন্য বিশেষ জুরি পুরস্কার পান খ্যাতিমান পরিচালক রুস্তম হামদানোভ।

জুরি পুরস্কার নিচ্ছেন ফারুকী
জুরি পুরস্কার নিচ্ছেন ফারুকী

তুরস্কের একটি অভিবাসী পরিবারের দৈনন্দিন সংগ্রাম নিয়ে ছবি নির্মাণ করেন তুর্কি পরিচালক ফিকরেত রেউহান। ‘ইয়োলো হিট’ শিরোনামের ছবিটি তাঁকে দিয়েছে মস্কো উৎসবের সেরা পরিচালকের সম্মান।

পরিচালক কিম ভঙ্গ-হানের ‘অরিডিনারি পারসন’ ছবিতে অভিনয়ের জন্য সেরা পুরুষ অভিনেতার পুরস্কার জিতেছেন কোরিয়ান অভিনেতা সন হেনস।
অন্যদিকে পরিচালক আদ্রিয়ান জোইনজিনজেরার ‘দ্য বেস্ট অব অল ওয়ার্ল্ডস’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অস্ট্রিয়ার ভেরেনা আল্তেনভের্গের।
এদিকে বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন সংগঠন ও চলচিত্র সমালোচকদের পুরস্কার ঘোষণা করা হয়। এতে ফিপরেসসি পুরস্কার পায় জাপানি চলচিত্র’ সামার ব্লুমস’ এবং নেটপ্যাক জিতেছে কোরিয়ান ছবি ‘অর্ডিনারি পারসন’ চলচিত্র। রুশ সাপ্তাহিক কমেরসান্ত উয়েকেন্ড জুরি পুরস্কার পায় বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’।
এবারের আসরে বিশ্বের ৬৪টি দেশের নির্মাতাদের মোট ২৪৭টি ছবি প্রদর্শিত হয়; এর মধ্যে ১৫৩টি পূর্ণদৈর্ঘ্য ও ৯৪টি স্বল্পদৈর্ঘ্যের। উৎসব চলাকালে ছবিগুলো মস্কোর ১০টি সিনেমা হলে দেখানো হয়।