মস্কোতে ‘গেরিলা’র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত মুক্তিযুদ্ধের ছবি গেরিলার প্রদর্শনী অনুষ্ঠিত হলো। গত বুধবার নভি আরবাতের মাল্টিপ্লেক্স সিনেমা অক্টোবরের ৫ নম্বর হলে ছবিটি প্রদর্শিত হয়। প্রদর্শনীর আগে নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘এ ছবির ঘটনা সত্য এবং বাস্তব। তবে একে মুক্তিযুদ্ধের ইতিহাস বলা যাবে না। বরং এটি ইতিহাসের আশ্রয়ে নির্মিত একটি চলচ্চিত্র। মুক্তিযুদ্ধে নারীদের সাহসী ভূমিকার কথা আড়ালেই থেকে গেছে। এ ছবিতে আমি একজন নারী মুক্তিযোদ্ধার সংগ্রামী ভূমিকার কথা বলার চেষ্টা করেছি।’৩৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেরিলা ওয়ার্ল্ড সিনেমা বিভাগে প্রদর্শনের জন্য মনোনীত হয়। উৎসবে যোগ দিতে ছবির পরিচালক নাসির উদ্দীন ইউসুফ গত ২৬ জুন মস্কো এসেছেন। গতকাল শেষ হলো এই উৎসব।