মহরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরে দুটি ছবির মহরত অনুষ্ঠিত হলো চলতি সপ্তাহে। একটি নির্মাণ করছেন বদিউল আলম খোকন এবং অন্যটি মইন বিশ্বাস। বদিউল আলম খোকন পরিচালিত ছবির নাম বুক ফাটে তো মুখ ফাটে না এবং মইন বিশ্বাসের ছবির নাম প্রেমের জন্য পৃথিবী।বুক ফাটে তো মুখ ফাটে নাগত সোমবার দুপুরে পুবাইলের জান্নাত কান্ট্রি ক্লাবে বুক ফাটে তো মুখ ফাটে না ছবির মহরত অনুষ্ঠিত হলো। মহরত শেষে ছবির শুটিং শুরু হয়। এ ছবিতে অভিনয় করছেন শাকিব খান, অপু বিশ্বাস, রোমানা, সোহেল রানা, উজ্জল, মিশা সওদাগরসহ অনেকে। আগামী কয়েক দিন এখানে এ ছবির শুটিং চলবে বলে জানিয়েছেন ছবির প্রযোজক সাজ্জাদ হোসেন। এ ছবির চিত্রনাট্য রচনা করেছেন আবদুল্লাহ জহির বাবু।প্রেমের জন্য পৃথিবীভণ্ডখ্যাত নায়িকা তামান্না আবার ক্যামেরার সামনে দাঁড়ালেন প্রেমের জন্য পৃথিবী চলচ্চিত্রের মাধ্যমে। ১৫ জানুয়ারি এফডিসিতে এ ছবির মহরত অনুষ্ঠিত হয়। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তামান্না, ইরফান খান, ওমর সানী, কাবিলা, নেহাল চৌধুরী, এ টি এম শামসুজ্জামানসহ অনেকে।