মহা ব্যস্ত দীপিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ব্যস্ততা আমাকে দেয় না অবসর’। এটাই বুঝি এখন দীপিকা পাড়ুকোনের প্রিয় গান। গত বছর চার-চারটি সুপার হিট ছবি উপহার দেওয়া বলিউড-নন্দিনী এখনই সাফল্য-ঘোড়ার জিন থেকে নামতে চান না। হাতে আছে বড় বাজেট আর সফল নির্মাতাদের বেশ কয়েকটি ছবি। অবশ্য দীপিকার আপাতত ব্যস্ততা বিজ্ঞাপনের শুটিং নিয়ে।
১৬-১৭টি পণ্যের দূত হিসেবে কাজ করছেন। কয়েকটি নতুন বিজ্ঞাপনে দেখা যাবে তাঁকে। ইমতিয়াজ আলীর তামাশা ছবির শুটিংয়ের জন্য শিগগিরই ফ্রান্সে উড়ে যাবেন। অনেক দিন ফ্রান্সে থাকতে হবে। দীপিকা চান না তাঁর বিজ্ঞাপনের শুটিং আটকে থাকুক। এ কারণে প্রতিদিন ১৫-১৬ ঘণ্টা করে কাজ করছেন বিজ্ঞাপনের শুটিংয়ে। টিএনএন।