মহাকাশ ভ্রমণে যেতে চান শার্লিজ থেরন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাকাশে বেড়িয়ে আসতে না পারলেও এ ভ্রমণের জন্য মুখিয়ে আছেন বলেই সম্প্রতি জানিয়েছেন ‘দ্য স্নো হোয়াইট অ্যান্ড দ্য স্টান্টম্যান’ তারকা শার্লিজ থেরন। আর এর জন্য দুই লাখ ডলার খরচ করে স্যার রিচার্ড ব্র্যানসনের ভার্জিন গ্যালাক্টিক কমার্শিয়াল স্পেস ফ্লাইটে চাপতেও রাজি আছেন দক্ষিণ আফ্রিকার এই মডেল ও অভিনেত্রী।এ প্রসঙ্গে থেরন বলেছেন, ‘আমার খুব ইচ্ছা, মহাশূন্যে যাব। সাধারণ মানুষকে মহাকাশ ভ্রমণের সুযোগ করে দিয়েছেন রিচার্ড ব্র্যানসন। তবে শুনেছি, সেটা নাকি অনেক ব্যয়বহুল। যেতে হলে আমাকে দুই লাখ ডলার খরচ করতে হবে। তার পরও আমি যেতে চাই।’ এক খবরে জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক।থেরন আরও বলেছেন, ‘আমি নিশ্চিত, এটা ভয়ংকর একটা অভিজ্ঞতাই হবে। তার পরও আমি সেখানে গিয়ে কাছ থেকে দেখতে চাই সেসব দৃশ্য। আশা করছি, ভালোয় ভালোয় ফিরেও আসতে পারব।’