মহাখালী বস্তিতে সিমলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র ফুল-এর দৃশ্যে মোশাররফ করিম ও সিমলা
স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র ফুল-এর দৃশ্যে মোশাররফ করিম ও সিমলা

স্বামী একেবারেই রোমান্টিক না। খুবই রাগী, চাঁচাছোলা মানুষ। স্ত্রী নানাভাবে তার মন জয়ের চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়। এই রাগী মানুষটাই একদিন বাসায় নিয়ে আসে ফুল। শহীদুল জহিরের গল্প অবলম্বনে ঈদের জন্য তৈরি হচ্ছে এই স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্রটি। নাম ফুল। প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন ‘ভালোবাসার গল্প’ সময়ে, এনটিভিতে। স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্রটির শুটিং হয়েছে গতকাল রোববার সারা দিন। এখানে স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা সিমলা। দুপুরে তাঁর সঙ্গে যখন কথা হলো, তখন তিনি মহাখালী বস্তিতে, থালাবাটি ধুচ্ছেন। জানালেন, এটা এই স্বল্পদৈর্ঘ্য কাহিচিত্রের একটি দৃশ্য।
প্রায় বছর দেড়েক পর টিভির জন্য কাজ করছেন সিমলা। বললেন, ‘আমি নিজেকে মনে করি চলচ্চিত্রের একজন। টিভির নাটকের প্রতি আকর্ষণ আছে, ভালোও লাগে; খুব একটা কাজ করা হয় না। এর আগে রেদওয়ান রনি তাঁর চোরাবালি ছবিতে অভিনয়ের জন্য আমাকে বলেছিলেন। কিন্তু শিডিউল জটিলতার কারণে তখন কাজটি করতে পারিনি। এবার ফুল করতে এসে আমি দারুণ উপভোগ করছি।’
টিভির জন্য সিমলা সর্বশেষ কাজ করেছিলেন অনিমেষ আইচের একটি মৃত্যুর স্বপ্ন নাটকে।
ফুল-এর নাট্যরূপ দিয়েছেন ইকবাল হোসাইন চৌধুরী, পরিচালনা করছেন রেদওয়ান রনি।