মহাজনের নাও কাল উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল সুবচন নাট্যসংসদ মঞ্চে আনছে মহাজনের নাও। বাউলসম্রাট শাহ আবদুল করিমের জীবন ও দর্শন নিয়ে এ গীতল নাটকটি লিখেছেন শাকুর মজিদ। নির্দেশনায় আছেন সুদীপ চক্রবর্তী। আগামীকাল সন্ধ্যা সাতটায় পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির উদ্ধোধন করবেন মামুনুর রশীদ। দলের প্রধান সম্পাদক আহাম্মদ গিয়াস বলেন, আজ সন্ধ্যায় নাটকটির একটি কারিগরি মঞ্চায়ন হবে। তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে নানা পরীক্ষা-নিরীক্ষা করার মধ্য দিয়ে নাটকটি নিয়ে কাজ করছি। আমরা খুবই খুশি যে বাউলসম্রাটের জীবন নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি। আশা করছি, খুবই ভালো একটি প্রযোজনা হবে।’ নাটকটিতে অভিনয় করছেন আনছার আলী, আহাম্মদ গিয়াস, আসাদুল ইসলাম আসাদ, রূপা নাসরিন, লিঠু রানী, লিনা, ইমতিয়াজ, বাবুল, ইমরান, সোহেল, রাসেল, তানভীর, সোহাগ ও সালাউদ্দিন। নাটকটি সুবচন নাট্যসংসদের ৩৩তম প্রযোজনা।