প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাত্মা গান্ধীর ১৪৭তম জয়ন্তী উপলক্ষে ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি ভবনে শুরু হলো আলোকচিত্র প্রদর্শনী। গতকাল দুপুরে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। মহাত্মা গান্ধীর শৈশব-কৈশোরের নানা স্মৃতির পাশাপাশি প্রদর্শনীতে রয়েছে তাঁর রাজনৈতিক জীবনের নানা ইতিবৃত্ত।