মহাত্মা গান্ধীর চিঠি নিয়ে ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির নাৎসি নেতা এডলফ হিটলারকে নিয়ে ছবি তৈরি হচ্ছে। তবে এটি হবে ব্যতিক্রমধর্মী একটি ছবি। মহাত্মা গান্ধী ত্রিশ ও চল্লিশের দশকে হিটলারকে দুটি চিঠি দিয়েছিলেন। একটি লেখেন ১৯৩৯ সালের ২৩ জুলাই আর অপরটি ১৯৪০ সালের ২৪ ডিসেম্বর। এবার এই চিঠি দুটি নিয়ে ছবি তৈরি করছেন নলিন রঞ্জন সিং। তবে ছবিটি আবর্তিত হবে মূলত গান্ধীকে নিয়েই। কেন্দ্রীয় চরিত্র হবেন গান্ধী। ছবির নাম মাই ফ্রেন্ড হিটলার। ছবির অভিনয়শিল্পীদের নাম এখনো জানা যায়নি। তবে নলিন রঞ্জন সিং বলেছেন, হিটলারের ভূমিকায় তিনি নিজেই অভিনয় করবেন। গোয়া উৎসবে পানাজিতে এই হিটলার ছবি তৈরির ঘোষণা দেন নলিন রঞ্জন সিং।