মহান মে দিবসের কিছু আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ বেলা তিনটায় প্রচারিত হবে তথ্যচিত্র ওরা কাজ করে। পরিচালনা করেছেন মানজারে হাসীন। নদীভাঙন এবং আরও নানা কারণে গ্রামে কর্মসংস্থানের সুযোগ যখন সীমিত হয়ে যায়, তখন নিম্ন আয়ের মানুষ ভিড় করে শহরগুলোতে, রাজধানী ঢাকায়। কোনো না কোনোভাবে এসব মানুষ নিজেদের জায়গা করে নিচ্ছে বর্ধিষ্ণু রাজধানীর বুকে। এই তথ্যচিত্রের মানুষেরাও নিতান্ত পেটের দায়ে গ্রাম ছেড়ে শহরে এসেছে, যারা প্রায় সবাই নারী। তারা বুড়িগঙ্গা নদীর তীরে, গাবতলীর বালুঘাটে বালু ও পাথর টানার কাজ করে। অনেক কষ্টের মাঝেও ছায়াঢাকা গাঁয়ের এক সুখী গৃহকোণের স্বপ্ন হাতছানি দিয়ে বেড়ায় তাদের।