মহানগর পথনাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরণপণ সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি ১৯৭১ সালে অর্জন করেছে চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা। এরপর আসে পঁচাত্তরের কালরাত। গণতান্ত্রিক দেশে আসে স্বৈরশাসন। আবার সংগ্রামের পথ পাড়ি দিয়ে আসে গণতন্ত্র। একপর্যায়ে স্বাধীনতাবিরোধী অপশক্তি হয় সরকারের সহযোগী। এমনই পর্যায়ক্রমিক ক্ষমতার পালাবদলের পটভূমিতে রচিত নাটক অগ্নিপথ। গতকাল শনিবার মহানগর পথনাট্যোৎসবের চতুর্থ দিন সন্ধ্যায় এটি পরিবেশন করে থিয়েটার (আরামবাগ)। নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন রফিকুল ইসলাম। সোহরাওয়ার্দী উদ্যানের সোনার বাংলা সাংস্কৃতিক বলয়ের মুক্তমঞ্চে বাংলাদেশ পথনাটক পরিষদ সপ্তাহব্যাপী এ উৎসবের আয়োজন করেছে শিল্পকলা একাডেমীর সহযোগিতায়। এবারের উৎসবের স্লোগান: ‘নাটক হবে রাজপথে/ জীবনযুদ্ধ একই সাথে’।গতকাল উৎসবে অগ্নিপথ ছাড়া আরও পাঁচটি নাটক পরিবেশিত হয়।