মহানায়িকার গানের রেকর্ড
মহানায়িকা সুচিত্রার লিপে কালজয়ী গানের তালিকা দীর্ঘতর। গান না জানলে এমনতর অভিনয় সম্ভব নয় বলেই সংশ্লিষ্টদের অভিমত। আবার তাঁর স্বকণ্ঠে গীত দুটি গানের রেকর্ডের খবর অনেকেরই অজানা। মেগাফোনের স্বত্বাধিকারী কমল ঘোষ এই অসাধ্য সাধন করেছিলেন। তখন শুটিং চলছে দীপ জ্বেলে যাই-এর। মহানায়িকার সম্মতি পাওয়ার পরে কমল ঘোষ পাবনার আরেক সন্তান গৌরীপ্রসন্ন মজুমদারের (বাচ্চুদা) শরণাপন্ন হলেন। বাচ্চুদা লিখলেন দুটি গান। ‘আমার নতুন গানের নিমন্ত্রণে আসবে কি? আমায় তুমি আগের মতো তেমনি ভালো বাসবে কি?’ অন্যটি হলো: ‘বনে নয় আজ মনে হয়, যেন রঙের আগুন প্রাণে লেগেছে।’ গানের সুরারোপ করেন রবীন চট্টোপাধ্যায়। তারপর অনুশীলন ও রেকর্ড। বাজারে বেরোল ১৯৫৯ সালের ২৭ এপ্রিল। জে এন জি নম্বর ৬০৫০। মেগাফোন থেকে বের করা গ্রামোফোন রেকর্ডটি বেশ জনপ্রিয়তা লাভ করেছিল সেকালে। সুচিত্রা সেনের কণ্ঠে গানগুলো শুনতে চাইলে ভিজিট করুন: আইনজীবী