মহারাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিভিতে আজ রাত আটটার বাংলা সংবাদের পর দেখানো হবে নাটক মহারাজ। মুনীর চৌধুরীর লেখা থেকে পরিচালনা করেছেন আশরাফী মিঠু। অভিনয় করেছেন তারিক আনাম খান, সারিকা প্রমুখ। ঈদের আগের রাতে সৈয়দ মঞ্জিলে ডাকাতি করতে এসেছে মহারাজ। বাড়ির লোকজন মহারাজকে প্রবলভাবে বাধা দেওয়ার বদলে হঠাৎ তার গুণমুগ্ধ হয়ে ওঠে। তারা নিজেদের একঘেয়ে ক্লান্তিকর জীবনে একটা চাঞ্চল্যকর ঘটনা দেখার সুযোগ পায়। ওদিকে উচ্চবিত্তদের ব্যাপারে মহারাজের দীর্ঘদিনের ধারণা পাল্টে যায়।