মহাশূন্যে গাগার গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথিবীর নানা প্রান্তে কনসার্ট করে বেড়িয়েছেন। এবার পৃথিবীর বাইরেও কনসার্ট করতে চলেছেন লেডি গাগা। ২০১৫ সালে প্রথমবারের মতো মহাশূন্যে আয়োজিত কনসার্টে গান গাইবেন তিনি। ‘জিরো জি কলোনি হাই-টেক মিউজিক্যাল ফেস্টিভ্যাল’ নামের তিন দিনের এই উৎসব অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর ‘স্পেসপোর্ট আমেরিকা’য়। মহাশূন্যে গান গাওয়ার জন্য এক মাস ধরে বিশেষ প্রস্তুতি নিতে হবে গাগাকে। গাগাই হবেন মহাশূন্যে কনসার্ট করা প্রথম পপ তারকা। তা ছাড়া মহাশূন্যে প্রথম বাণিজ্যিক যাত্রীবাহী উড়ানেও থাকছেন গাগা। অবশ্য ‘ভার্জিন গ্যালাকটিক’-এর এই যাত্রায় রিয়ান্না, জাস্টিন বিবার, কেটি পেরিরাও থাকবেন বলে শোনা যাচ্ছে। পিটিআই।