মহাশূন্যে মধুচন্দ্রিমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ের পর পর মহাশূন্যে উড়ে গেলে সেটাকে তো মধুচন্দ্রিমাই ধরতে হবে, নাকি? কেট উইন্সলেট আর নেড রকএনরোল তা-ই করতে যাচ্ছেন। কয়েক দিন আগে ঢাকঢোল না বাজিয়ে বিয়েটা সেরে ফেলেছেন দুজন। আর সেটা উদ্যাপন করতেই এই মহাশূন্যে ভ্রমণ। নবদম্পতির জন্য এই ভ্রমণের ব্যবস্থা করে দিয়েছেন নেডের চাচা স্যার রিচার্ড ব্র্যানসন। তাঁর প্রতিষ্ঠান ভারজিন গ্যালাকটিক আগামী বছর থেকে বাণিজ্যিকভাবে পৃথিবী থেকে মহাশূন্যে ভ্রমণের ব্যবস্থা করবে। এই প্রতিষ্ঠানেই কাজ করতেন নেড। সেই সুবাদে নাকি বিনা মূল্যেই ভ্রমণের সুযোগ পাচ্ছেন তাঁরা। না হলে পকেট থেকে একজনের জন্য গুনতে হতো প্রায় সাড়ে ১৬ কোটি ডলার। তাঁরা পৃথিবীর বাইরে ৬০ মাইল দূরত্বে ভ্রমণ করবেন। সেখান থেকে ভরশূন্যতাও অনুভব করতে পারবেন তাঁরা। ব্যাং শোবিজ।