মহাশূন্যে রিয়ান্না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়ান্না
রিয়ান্না

আগামী বছর মহাশূন্যে প্রথমবারের মতো বাণিজ্যিক যাত্রা শুরু হবে। রিচার্ড ব্র্যানসনের সেই আলোচিত ভার্জিন গ্যালাকটিক নভোযানের একটি টিকিট রিয়ান্নাও পেয়েছেন। তবে মুফতে এই টিকিট মেলেনি। তারকা হিসেবে আলাদা খাতিরও পাননি। তিন আসনের টিকিট কিনতে রিয়ান্নাকে ট্যাঁক থেকে পাঁচ লাখ পাউন্ড কড়ায়-গন্ডায় গুনে দিতে হবে। রিয়ান্নার দুই সঙ্গীর একজন হবেন তাঁর ভাই, অন্যজন তাঁর দেহরক্ষী।
মহাকাশেও দেহরক্ষীকে সঙ্গে নিয়ে গিয়ে কী করবেন কে জানে। এই সংগীত তারকার কাছের একটি সূত্র জানিয়েছে, এরই মধ্যে বড় অঙ্কের টাকা জমাও দিয়েছেন তিনি। মহাশূন্য, এলিয়েন—এসব নিয়ে ছোটবেলা থেকেই তাঁর কৌতূহল। আইএএনএস।