মহেশ ও লারা একসঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লারা দত্ত এখন বেজায় খুশি। ভাবছেন, তাঁর কোনো ছবি বাজার মাত করেছে? না। টেনিস তারকা মহেশ ভূপতির ছাড়াছাড়ি হয়ে গেছে বলে। মুম্বাইয়ের পারিবারিক আদালতে দুই দিন আগেই ভূপতি স্ত্রীর হাতে চার কোটি রুপি তুলে দেওয়ার অঙ্গীকার করেছেন। আর তা দেওয়ার পরই লারা নাকি হাঁফ ছেড়ে বাঁচবেন। জানা গেছে, এরই মধ্যে লারা ও মহেশ দুজনেই বান্দ্রার পালি হিলের একটি ফ্ল্যাটে থাকতেও শুরু করেছেন। তবে বিয়ের ব্যাপারে দুজনের কেউই মুখ খুলছেন না।