মহড়া! মহড়া!! মহড়া!!!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহড়ার ফাঁকে ফেরদৌস ও ​ি​মম। ছবি: খালেদ সরকার
মহড়ার ফাঁকে ফেরদৌস ও ​ি​মম। ছবি: খালেদ সরকার

মালয়েশিয়ায় ঢাকা অ্যাটাক ছবির কিছু শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন আরিফিন শুভ। দেশে ফেরেন ১৩ এপ্রিল। প্রথম আলোর কার্যালয়ে এলেন ১৭ এপ্রিল। দেখা হতেই বললেন, ‘শুটিং থেকে ফিরেছি। বিশ্রামও নিতে পারেনি। মেরিল–প্রথম আলো পুরস্কারের অনুষ্ঠান। চলে এলাম।’
কাল ২৯ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেেন্দ্রর হল অব ফেমে আয়োজন করা হয়েছে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৫’-এর জমকালো অনুষ্ঠান। এই আয়োজন নিয়ে তারকাদের মধ্যে উত্তেজনার শেষ নেই।
মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে আপনি কী করছেন? শুভ বললেন, ‘এখনই জানতে চাচ্ছেন কেন? মাত্র তো ঢাকায় ফিরেছি।’
সম্প্রতি প্রথম আলোর মঙ্গলবারের ক্রোড়পত্র ‘নকশা’ আয়োজিত বিয়ে উৎসব অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন আরিফিন শুভ আর মিম। মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানেও কি তাঁদের দেখা যাবে? এসব প্রশ্ন যখন মাথায় ঘুরপাক খাচ্ছে, মিম তখনো ছিলেন যুক্তরাষ্ট্রে। বোঝা যাচ্ছে, দর্শকদের জন্য কিছু চমক অপেক্ষা করছে।

মহড়ার ফাঁকে আরিফিন শুভ ও নুসরাত ফারিয়াকে এভাবেই ক্যামেরাবন্দী করা হয়, ​িস্ক্রপ্ট নিয়ে আ​েলাচনা করছেন লায়লা হাসান ও শহিদুল ইসলাম সাচ্চু, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে তামান্না রহমান ও তাঁর দল
মহড়ার ফাঁকে আরিফিন শুভ ও নুসরাত ফারিয়াকে এভাবেই ক্যামেরাবন্দী করা হয়, ​িস্ক্রপ্ট নিয়ে আ​েলাচনা করছেন লায়লা হাসান ও শহিদুল ইসলাম সাচ্চু, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে তামান্না রহমান ও তাঁর দল

১.
চিত্রনায়ক ফেরদৌস তখনো মহড়াকক্ষে প্রবেশ করেননি। নৃত্য পরিচালক সোহাগ অস্থির। খুদে বার্তা পাঠালেন ফেরদৌস, ‘রাস্তায় অসহ্য যানজট। আরও মিনিট ১৫ লাগবে।’ মহড়াকক্ষে সবাইকে শোনালেন সোহাগ। পাশ থেকে একজন বললেন, ‘মুঠোফোনের খবর তো! ব্যাপার না, সঙ্গে আরও ১৫ মিনিট যোগ করেন।’ শুনে সবাই হেসে উঠলেন।
রিয়াজ-ফেরদৌস একে অপরকে ‘মামা’ সম্বোধন করেন। মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে এই দুই মামার একসঙ্গে কাজের অভিজ্ঞতা পুরোনো। এর আগে মঞ্চে কখনো এক নায়িকাকে ঘিরে এই দুই মামার যুদ্ধ, আবার এই মঞ্চে উপস্থাপক হিসেবেও দেখা গেছে এই দুই মামাকে। তা না হয় হলো, ফেরদৌসকে মহড়ায় নিয়মিত দেখা গেল ও রিয়াজের তো কোনো খবর নেই। তাহলে ফেরদৌস এবার অন্য পথে হাঁটছেন?

অনেক বছর পর মহড়ায় নোবেল ও পূর্ণিমাকে একসঙ্গে পাওয়া গেল
অনেক বছর পর মহড়ায় নোবেল ও পূর্ণিমাকে একসঙ্গে পাওয়া গেল

২.
নুসরাত ফারিয়া এলেন প্রথম আলোর ফিচার বিভাগে। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবি নিয়ে এখন ব্যস্ত তিনি । তিনি এখানে কী করছেন? প্রথম আলো থেকে প্রকাশিত বছরের বিশেষ বিশেষ দিনের কিছু ম্যাগাজিনের পাতা উল্টে দেখছেন। জিজ্ঞেস করতেই হেসে বললেন, ‘২৯ এপ্রিল পর্যন্ত একটু রহস্যই থাক!’

শিল্পীদের নি​েয় নি​জ বাসায় নাচের মহড়া করছেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়। ছবি: কবির হোসেন, শিল্পীদের সঙ্গে ডলি ইকবাল, সংগীতশিল্পী পুলক আর সালমা নাচের মুদ্রা দেখছেন নৃত্যশিল্পী সোহেলের কাছ থেকে। ছবি: সুমন ইউসুফ
শিল্পীদের নি​েয় নি​জ বাসায় নাচের মহড়া করছেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়। ছবি: কবির হোসেন, শিল্পীদের সঙ্গে ডলি ইকবাল, সংগীতশিল্পী পুলক আর সালমা নাচের মুদ্রা দেখছেন নৃত্যশিল্পী সোহেলের কাছ থেকে। ছবি: সুমন ইউসুফ

৩.
শনিবার মহড়াকক্ষে ঢুকতেই দেখি মিম। আরে! যুক্তরাষ্ট্র থেকে কবে ফিরলেন? মিম হাসতে হাসতে বললেন, ‘বৃহস্পতিবার। থাকতে আর পারলাম কই। মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের সঙ্গে থাকার ইচ্ছা সব সময়ই হয়।’
মহড়াকক্ষে ঢুকলেন ফেরদৌস। হাঁকডাক শুরু হয়ে গেল নৃত্য পরিচালক সোহাগের। ফেরদৌস আর মিমকে ক্যামেরাবন্দী করলেন আলোকচিত্রী। তাহলে এবার এই দুজনকে নিয়ে নতুন কোনো পরিকল্পনা হচ্ছে?

স্টুডিওতে গান রে​কর্ডিংয়ের ফাঁকে শওকত আলী ইমন, সাব্বির ও কোনাল
স্টুডিওতে গান রে​কর্ডিংয়ের ফাঁকে শওকত আলী ইমন, সাব্বির ও কোনাল

৪.
সোমবার মহড়াকক্ষে দেখা গেল সংগীতশিল্পী সালমা আর পুলককে। নাচের মেয়েদের আগ্রহ যেন এই দুই সংগীতশিল্পীকে ঘিরে। প্রিয় শিল্পীর সঙ্গে সবাই সেলফি তোলার সুযোগ কে ছাড়তে চায়? দূরে দাঁড়িয়ে তা দেখছেন নৃত্য পরিচালক সোহেল। এই দুই শিল্পী এবার মঞ্চে কী করবেন? গান গাইবেন নাকি অভিনয়? সালমা নিজেও মুখ খুললেন না। বললেন, ‘এত বড় আয়োজনে অংশ নিতে যাচ্ছি, ভালো লাগছে।’
ঘড়িতে তখন রাত নয়টা। মহড়া চলছে। হঠাৎ এলেন শহিদুল ইসলাম সাচ্চু। মহড়া দেখতে নাকি অংশ নিতে? আপাতত এটুকুই থাক।

প্রিয় শিল্পী মেহজাবিনকে কাছে পেয়ে সে​লফি তোলায় ব্যস্ত নৃত্যশিল্পীরা
প্রিয় শিল্পী মেহজাবিনকে কাছে পেয়ে সে​লফি তোলায় ব্যস্ত নৃত্যশিল্পীরা

৫.
সোমবার সকালে মহড়াকক্ষে এলেন মেহ্জাবিন। বললেন, ‘আমি তো সবার আগেই চলে এসেছি, বাকিরা কই?’ নৃত্য পরিচালক সোহাগ বললেন, ‘বাকিদের দরকার কী, তুমি তো একাই এক শ।’
মেরিল-প্রথম আলো পুরস্কার আয়োজনের মহড়া ঘিরে তারকাদের মধ্যে দারুণ ব্যস্ততা। সঙ্গে আনন্দ-বাহিনীর ছোটাছুটি যোগ হয়ে সেই উত্তেজনার মাত্রা বেড়ে গেছে কয়েক গুণ। প্রথম আলো কার্যালয় থেকে শুরু করে নিকেতন, পান্থপথ ও হাতিরঝিলে লেগেছে এই মহড়ার ঢেউ। উত্তেজনার ডালপালাও ছড়িয়ে গেছে দেশের প্রথম আলোর অগণিত পাঠক আর শুভাকাঙ্খীদের মাঝে। মেরিল-প্রথম আলো পুরস্কারের অনুষ্ঠানে এ বছর কোন তারকা কী করছেন—এ প্রশ্ন এখন হাজারো পাঠকের মধ্যে। কিন্তু উত্তর এখনই নয়। ২৯ এপ্রিল সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’ ঝলমলে হয়ে ওঠার আগে পর্যন্ত সবকিছু রহস্য হয়েই থাকুক।

ক্যামেরা দেখে নাচের বদলে মজা করলেন নৃত্যশিল্পী সোহাগ ও সজল
ক্যামেরা দেখে নাচের বদলে মজা করলেন নৃত্যশিল্পী সোহাগ ও সজল