মহড়ায় অমিতাভের স্মৃতিচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেখতে দেখতে চারটি আসর শেষে পঞ্চম পর্বের দোরগোড়ায় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’। ১৫ আগস্ট শুরু হচ্ছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র পঞ্চম আসর। এবারও অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। তাই এরই মধ্যে শুরু করেছেন প্রাথমিক মহড়া। মহড়ায় এসে সেদিন তিনি দেখলেন জনপ্রিয় এ অনুষ্ঠানটির পুরোনো কিছু ফুটেজ। সেসব দেখেই স্মৃতিকাতর হলেন তিনি। খুদে ব্লগিংয়ের ওয়েবসাইট টুইটারে জানালেন, ‘পুরোনো দিনের কথা ভাবছি। দেখছি স্মৃতিভান্ডারে জমা রাখা পুরোনো কিছু ক্যামেরা ফুটেজ...এখনো দারুণ জীবন্ত আর আকর্ষণীয় সেসব দিন...!’ ওয়েবসাইট।