মা অমৃতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা হলেন অভিনেত্রী অমৃতা অরোরা। গত শুক্রবার নয়াদিল্লির একটি হাসপাতালে জন্ম হয় অমৃতার পুত্রসন্তানের। এদিকে সুখবরটা শুনেই অমৃতাকে অভিনন্দন জানানোর প্রতিযোগিতা শুরু হয়ে গেছে বলিউডে। ‘অমুকে (অমৃতা) অভিনন্দন। ওর বাচ্চার জন্য শুভকামনা থাকল।’ টুইটার ওয়েবসাইটে লিখেছেন প্রিয়াঙ্কা চোপড়া। একইভাবে শুভেচ্ছা পাঠিয়েছেন রীতেশ দেশমুখ এবং আরও অনেকে। গত বছরের মার্চ মাসে অমৃতা শিল্পপতি শাকিল লাড়াকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।