মা আর মেয়ের অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাপিয়া সারোয়ার ও জিশা
পাপিয়া সারোয়ার ও জিশা

মা পাপিয়া সারোয়ার বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী। মেয়ে জিশা সারোয়ার আছেন কানাডায়। কাজ করছেন কানাডার সরকারের একটি প্রতিষ্ঠানে। সম্প্রতি তিনি ঢাকায় এসেছিলেন। তখন মা আর মেয়ে মিলে একটি অ্যালবাম তৈরি করেন। রবীন্দ্রসংগীতের এই অ্যালবামের নাম চোখের দেখা প্রাণের কথা। প্রকাশ করেছে অগ্নিবীণা। এই অ্যালবামের গানের সংগীতায়োজন করেছেন ইমরান আজিজ, জিশার স্বামী।
পাপিয়া সারোয়ার বলেন, ‘অ্যালবামের গানগুলোর সংগীতায়োজন একেবারেই অন্য রকম হয়েছে। গান গেয়েছি আমি আর জিশা, সংগীতায়োজন করেছে ওর বর। বাদ্যযন্ত্রে ছিল তাদের বন্ধুরা। রবীন্দ্রসংগীতের সঙ্গে এই প্রজন্মের ছেলেমেয়েদের যুক্ত করতে পেরেছি, তাই আরও ভালো লাগছে।’
অ্যালবামে গান রয়েছে আটটি। পাপিয়া সারোয়ার গেয়েছেন চারটি, জিশা তিনটি। মা আর মেয়ে মিলে গেয়েছেন একটি গান।