মা-ই সব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিনি নাকি দেখতে একদম তাঁর মায়ের মতোই। মায়ের জন্যই আজ তাঁর এই অবস্থান। মায়ের অবদানের কথা সব সময় স্মরণ করেন অভিনয়শিল্পী প্রাচী দেশাই। মা দিবস উপলক্ষে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে প্রাচী এসেছিলেন তাঁর মা অমিতা দেশাইকে নিয়ে। সেখানে প্রাচী বলেন, ‘মা শিক্ষক হিসেবে কাজ করতেন। তিনি নিজের ক্যারিয়ার আর বাসা ফেলে এসে আমার সঙ্গে মুম্বাইয়ে থাকছেন। আমার বয়স তখন খুব কম। তিনি সব সময়ই আমাকে সাহায্য করে আসছেন।’তবে মা তাঁর জন্য সবটা উজাড় করে দিলেও মাকে তেমন সময় দেওয়া হয় না। এ নিয়ে আক্ষেপ করেন প্রাচী; বললেন, ‘তিনি সব সময় আমার ও পরিবারের কথা ভাবেন। কিন্তু আমি তাঁকে কখনো তাঁর স্বপ্নের কথা জিজ্ঞেস করিনি। তিনি বলেছেন, আমাকে আর বোনকে সফল দেখতে চান।’ আইএএনএস।