মা ঐশ্বরিয়ার দর্শন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কান উত্সবের লাল গালিচায় হাঁটলেন, অংশ নিলেন এইডস-প্রতিরোধী তহবিল সংগ্রহের জন্য আয়োজিত এক নৈশভোজে। সন্দিহান ছিলেন অনেকেই, ঐশ্বরিয়া রাই বচ্চন কি আগের মতোই আছেন? শারীরিক গঠনে পরিবর্তন তো এসেছেই, তবে তাতে সৌন্দর্যের ঘাটতি নেই এতটুকুও। আর তা নিয়ে ঐশ্বরিয়া কি খুব চিন্তিত? মাতৃত্বের স্বাদ কেমন উপভোগ করছেন তিনি? প্রশ্নের জবাব দিলেন সাবেক বিশ্বসুন্দরী, ‘এসব বিষয়ে কোনো অভিযোগ নেই আমার। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে এখন পর্যন্ত একসঙ্গে অনেক কাজ করতে হচ্ছে আমাকে। বিশেষ করে বাচ্চার মা হওয়ার পর থেকে এসব বিষয়ে কোনো অভিযোগই নেই আমার।’ জিনিউজ ব্যুরো।