মা ও শিশুদের পাশে সামিনা চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের চুনারুঘাট, বানিয়াচং, আজমিরীগঞ্জ ও আহমেদাবাদে অন্তঃসত্ত্বা আর নবজাতকদের সঙ্গে সম্প্রতি তিন দিন কাটিয়ে এলেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী। তিনি বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেনের শুভেচ্ছাদূত হয়ে কাজ করছেন। হবিগঞ্জে তিনি মা-মণি প্রকল্পের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করেন। কথা বলেছেন সরকারি-বেসরকারি কর্মী, কর্মকর্তা, সেবাগ্রহীতা ও গ্রামের বিভিন্ন পর্যায়ে নারীদের সঙ্গে। সামিনা চৌধুরী বলেন, ‘গর্ভকালীন মা ও নবজাতকের মৃত্যুর হার কমাতে সেভ দ্য চিলড্রেন নানাভাবে কাজ করছে। আমি তো বলব, সরকারের অনেক কাজ সংস্থাটি এগিয়ে দিচ্ছে। বানিয়াচং উপজেলার বিভিন্ন হাওর ও দুর্গম এলাকায় অসুস্থ মা ও শিশুদের জন্য ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।’নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, ‘এ সফরে আমার অবিশ্বাস্য সব অভিজ্ঞতা হয়েছে। আমি অন্তঃসত্ত্বাদের সঙ্গে কথা বলেছি। তাঁদের প্রয়োজনগুলো শুনেছি। তাঁদের নিজের ও সন্তানের ব্যাপারে সচেতন করার চেষ্টা করেছি। শিশুদের সঙ্গে খেলা করেছি।’