মা ও স্ত্রীর সঙ্গে রুমীর গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঞ্চে সাধারণত দূরবীন ব্যান্ডের সদস্যদের সঙ্গে গান করেন আরফিন রুমী। কিন্তু গত রোববার রাতের দৃশ্যটি ছিল একটু অন্য রকম। ওই দিন নিজেদের পারিবারিক অনুষ্ঠানে রুমী গান করলেন মা নাসিমা আকতার আর স্ত্রী অনন্যার সঙ্গে। পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠান চলে গভীর রাত পর্যন্ত। অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা একই মঞ্চে তাঁদের গান দারুণ উপভোগ করেন। স্ত্রী অনন্যার সঙ্গে দ্বৈত গান করেন রুমী। অনন্যা বলেন, ‘আমি বছর তিনেক পর গান করছি। বিয়ের পর এবারই প্রথম আমরা একসঙ্গে গান করেছি। খুব ভালো লেগেছে।’রুমী বলেন, ‘আমার গানের শুরুটা মায়ের কাছেই। এবার একই অনুষ্ঠানে মা আর আমি গান করছি—এই অনুভূতি বলে বোঝানো যাবে না।’আর ছেলে ও পুত্রবধূর সঙ্গে গান গেয়ে দারুণ খুশি রুমীর মা।