মা দিবসের কিছু আয়োজন
ওয়ালটন ঘরে ঘরে গানের উৎসবচ্যানেল আইয়ে আজ বেলা দুইটা ৫০ মিনিটে প্রচারিত হবে ‘ওয়ালটন ঘরে ঘরে গানের উৎসব’। আজকের অতিথি মিতা হক ও তাঁর মেয়ে জয়িতা এবং লীনা তাপসী খান ও তাঁর মেয়ে মেহজাবিন। অনুষ্ঠানে তাঁরা গান গাওয়ার পাশাপাশি বলবেন মা-মেয়ের সম্পর্ক নিয়ে। উপস্থাপনা করবেন কায়নাত খান।খোলা আকাশচ্যানেল আইয়ে বিকেল সাড়ে পাঁচটায় প্রচারিত হবে অনুষ্ঠান ‘খোলা আকাশ’। এই অনুষ্ঠানে থাকবেন ফেরদৌসী মজুমদার ও তাঁর মেয়ে ত্রপা মজুমদার। অনুষ্ঠানে মা-মেয়ের সম্পর্ক নিয়ে কথা বলবেন তাঁরা। উপস্থাপনা করেছেন ফারিয়া হোসেন। পরিচালনা করেছেন রেহানা সামদানী।মাএসএ টিভিতে আজ রাত নয়টায় প্রচারিত হবে নাটক মা। ডলি জহুরের গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন ফ্লোরা সরকার। পরিচালনা করেছেন এস এ হক অলীক। অভিনয় করেছেন ডলি জহুর, শোয়েব, জেনি, আরহাম চৌধুরী প্রমুখ।সাদাত আর শিখা স্বামী-স্ত্রী। অর্ক তাদের একমাত্র সন্তান। স্বামী-স্ত্রী দুজনই একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানে চাকরি করে। গ্রাম থেকে চলে আসে সাদাতের মা। মা আসার পর ছোট দুই রুমের সংসারে শুরু হয় নানা সমস্যা।